ভর্তির নীতিমালা ও শর্তাবলী

দারুন্নাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসায় ভর্তি-ইচ্ছু শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকদের নিম্নোক্ত নীতিমালা ভালোভাবে পড়ে, বুঝে—সম্মত হলে আবেদন করার জন্য অনুরোধ করা হলো—

০১. প্রতিষ্ঠানের আকিদা ও আদর্শ:

অত্র প্রতিষ্ঠান আহলে সুন্নাত ওয়াল জামাআতের অনুসৃত আকিদা ও আদর্শের আলোকে পরিচালিত। ভর্তি-ইচ্ছু শিক্ষার্থীকে মাদ্রাসার আকিদা ও আদর্শের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল হতে হবে।

০২. দলীয় রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ:

প্রতিষ্ঠানটি সম্পূর্ণ দলীয় রাজনীতিমুক্ত। এখানে সব ধরনের দলীয় রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা পরিচালনা সম্পূর্ণ নিষিদ্ধ।

০৩. ভর্তি-তথ্যের সত্যতা ও স্বচ্ছতা:

ভর্তির সময় কোনো ধরনের ভুল তথ্য প্রদান বা তথ্য গোপন করা যাবে না। অন্যথায় প্রমাণিত হলে—ভর্তি বাতিল বলে গণ্য হবে।

০৪. আবাসিক অবস্থান বাধ্যতামূলক:

শিক্ষার্থীদের মাদ্রাসার নিজস্ব অথবা অনুমোদিত ছাত্রাবাসে আবাসিক থেকে পড়াশোনা করতে হবে। তবে কেবল বাবা-মায়ের সঙ্গে নিজস্ব বাসায় বসবাসের শর্তে অনাবাসিক থাকার সুযোগ পেতে পারে।

০৫. ছাত্রাবাসের শৃঙ্খলা ও চলাচল:

আবাসিক শিক্ষার্থীদের ছাত্রাবাসের নির্ধারিত সময়সূচি, শৃঙ্খলা, পরিচ্ছন্নতাসহ প্রাতিষ্ঠানিক সকল নিয়ম মেনে চলতে হবে। মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত ছাত্রাবাস বা নির্ধারিত সীমানার বাইরে যাতায়াত করা যাবে না।

০৬. ছুটি ও বাড়িতে যাতায়াত:

নির্ধারিত ছুটি ব্যতীত বাড়িতে যাতায়াতের ক্ষেত্রে মাদ্রাসা কর্তৃপক্ষের পূর্বানুমতি গ্রহণ করতে হবে এবং ছুটি শেষে নির্ধারিত সময়ের মধ্যে মাদ্রাসায় উপস্থিত হতে হবে।

০৭. পোশাক-পরিচ্ছদ:

সকল শিক্ষার্থীকে নির্ধারিত ড্রেস—নেচফে সাক, গোল গলা ও এক বোতাম বিশিষ্ট সাদা জামা, সাদা সুন্নতি পাজামা, গোলটুপি, গোল গেঞ্জি ও জায়নামাজ-পাগড়ি ব্যবহার করতে হবে।

০৮. চুল, দাঁড়ি ও ব্যক্তিগত পরিচ্ছন্নতা:

কোনো অবস্থাতেই দাঁড়ি ছাঁটা-কাটা যাবে না; সুন্নত তরিকা অনুযায়ী চুল ও দাঁড়ি রাখতে হবে।

০৯. একাডেমিক শৃঙ্খলা ও উপস্থিতি:

শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, পাঠ প্রস্তুতি, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রমে যথাযথভাবে অংশগ্রহণ করতে হবে। কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতীত ক্লাস বা আবাসিক হলে অনুপস্থিত থাকা যাবে না।

১০. মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে নিষেধাজ্ঞা:

ব্যক্তিগত মোবাইল ফোন, কম্পিউটার, ল্যাপটপ, ডিজিটাল ঘড়ি, আয়রন মেশিনসহ সব ধরনের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

১১. শিক্ষক, কর্মকর্তা ও সহপাঠীদের সঙ্গে আচরণ:

সম্মানিত শিক্ষকবৃন্দের সাথে যথাযথ আদব ও সম্মানজনক আচরণসহ কর্মকর্তা, কর্মচারী ও সহপাঠীদের সঙ্গে সর্বদা শালীন ও ভদ্র ব্যবহার করতে হবে।

১২. গুরুতর শৃঙ্খলাভঙ্গের পরিণতি:

সম্মানিত শিক্ষকবৃন্দের সঙ্গে বেয়াদবি, দাঁড়ি ছাঁটা-কাটা, মারামারি, মাদকাসক্তি, চুরি, অশালীনতা, হয়রানিসহ প্রতিষ্ঠানের পরিবেশ ও সুনাম ক্ষুণ্নকারী যে কোনো কর্মকাণ্ডে জড়িত হলে ভর্তি বাতিলযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হবে।

১৩. প্রতিষ্ঠানের সম্পদ, নাম ও ভাবমূর্তি সংরক্ষণ:

মাদ্রাসার সম্পদ ও আসবাবপত্র যথাযথ সংরক্ষণ করতে হবে। কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত মাদ্রাসার নাম, পরিচয়, লোগো ব্যবহার করে কোনো প্রচারণা, বক্তব্যসহ ভাবমূর্তি নষ্ট হয়—এমন কোনো অফলাইন-অনলাইন কার্যক্রম পরিচালনা করা যাবে না।

১৪. ভর্তি-পরবর্তী স্থানান্তর ও আবাসিক সিট বাতিল:

ভর্তি সম্পন্ন হওয়ার পর অন্য কোনো প্রতিষ্ঠানে স্থানান্তর কিংবা আবাসিক সিট বাতিল করার সুযোগ থাকবে না।

১৫. ভর্তি-পূর্ব আর্থিক বিষয় সম্পর্কে অবগত হওয়া:

ভর্তির পূর্বেই মাদ্রাসার ভর্তি ফি, আবাসিক ফি, একাডেমিক ফি এবং অন্যান্য প্রযোজ্য খরচ সম্পর্কে যথাযথভাবে অবগত হয়ে আবেদন করতে হবে।

১৬. কর্তৃপক্ষের নির্দেশনা ও নীতিমালা:

মাদ্রাসা কর্তৃপক্ষের সার্বিক নির্দেশনা, নীতিমালা ও শৃঙ্খলা বিধি শিক্ষার্থী-অভিভাবক সকলকেই মানতে বাধ্য থাকতে হবে। যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গণ্য হবে।

উল্লিখিত সকল শর্তাবলী/মেনে চলতে বাধ্য থাকব।